বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিসিবির সম্মতি নিয়েই সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে
চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশকে নিয়ে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে আর্থিকভাবে লাভজনক নয় এমন অজুহাতে বুধবার এই সিরিজ বাতিলের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। আজ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) এর আওতায় এই সিরিজ হওয়ার কথা ছিল। সিএ জানিয়েছে, ওই সিরিজের পরিবর্তে বাংলাদেশকে নিয়ে ২০২০ সালে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। বাংলাদেশও এই পরিকল্পনায় রাজি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিএ’র একজন মুখপাত্র বলেন, আইসিসির এফটিপিতে আগস্টে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি ছিল। যেটি ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঐক্যমতের ভিত্তিতে বাতিল করা হয়েছে। দুটি দেশই এই সফর বাতিলে রাজি হয়েছে। পরবর্তীতে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’দেশ একটি সিরিজ আয়োজন করবে।
বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ডারউইন ও ক্রেইনস শহরে। অস্ট্রেলিয়ায় ২০০৩ সালে খেলা বাংলাদেশের একমাত্র টেস্ট সিরিজ খেলে।
সবশেষ গত বছর বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। যেখানে বাংলাদেশ দলটির বিপক্ষে দুটি ম্যাচের একটিতে জয়লাভ করে। প্রথমবারের মতো টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো ওই সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451