বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী জব্বারের বলীর নতুন চ্যাম্পিয়ন জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৪৩ বার পড়া হয়েছে

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম জীবন।

নগরীর লালদীঘি ময়দানে বুধবার কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জেতেন তিনি। ১৪ মিনিট ৯ সেকেন্ড স্থায়ী ফাইনালে অবৈধ কৌশল অবলম্বন করায় রেফারি শাহজালালকে অযোগ্য ঘোষণা করলে চ্যাম্পিয়ন হন জীবন বলী।

ঐতিহ্যবাহী এই বলী খেলা দেখতে বুধবার লালদীঘি ময়দানের জড়ো হয়েছিল হাজারো মানুষ। এ উপলক্ষে লালদীঘি ময়দান এলাকায় মঙ্গলবার থেকেই শুরু হয় তিন দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে নানা পণ্য নিয়ে নগরীর কোতোয়ালি মোড় থেকে লালদীঘি ময়দান এলাকাজুড়ে রাস্তার পাশে দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা।

জব্বারের এই বলীখেলা উপলক্ষে স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। গতবারের মতো এবারের আসরেও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হওয়াকে রীতিমতো অভ্যাসে পরিণত করা কক্সবাজারের রামুর দিদার বলীর এবারের আসরে অংশ নেননি। এই আসরে ১৫ বার অংশ নিয়ে ১৩ বারই চ্যাম্পিয়ন হওয়া দিদার হ্যাটট্রিকসহ সাতবার এককভাবে এবং বাকি ছয়বার মর্ম সিং বলীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হন। এ বছর থেকে অবসর নিয়েছেন তিনি।

১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় দেশের তরুণদের শারীরিকভাবেও প্রস্তুত করতে চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার এই বলীখেলার প্রচলন করেছিলেন। শত বছর পেরিয়ে বর্তমানে এটি শুধু দেশের অন্যতম ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই পরিণত হয়নি, ইতিহাসেও ঠাঁই করে নিয়েছে।

এবারও লালদীঘির ময়দানে তাই চার ফুট উঁচু বলীখেলার গ্রাউন্ড (টার্ফ) তৈরি করা হয় বালি দিয়ে। এবারের আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জন বলী অংশ নেন বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451