বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইতিহাসে নজিরবিহীন! আইপিএলের জন্য বদলে গেল বিশ্বকাপের সূচি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

আইসিসি ‘তিন মোড়ল’ নীতি বাতিল করলেও ক্রিকেটবিশ্বে ভারতের প্রভাব ঠিক আগের মতোই আছে। এবার দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের জন্য বদলে যাচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সূচি! ঘরোয়া ক্রিকেট আসরের জন্য বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনার ঘটনা ইতিহাসে নজিরবিহীন। ২ জুন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২ দিন। অর্থাৎ ম্যাচটি এখন মাঠে গড়াবে ২০১৯ সালের ৪ জুন।

আগামী বছরের ৩০ মে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। একই বছর আইপিএলের দ্বাদশ আসর ২৯ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৯ মে। আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২ জুন। কিন্তু ভারতের লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী, কোনো ক্রিকেটারের আইপিএলের ম্যাচের সাথে আন্তর্জাতিক ম্যাচের অন্তত ১৫ দিন বিরতি থাকতে হবে।

আইপিএলের ফাইনালে যে দুই দলই খেলুক, তাতে বিশ্বকাপ দলের কেউই থাকবেন না- এটি রীতিমতো অসম্ভব। আর তাই আইপিএলের ফাইনাল ও বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের মধ্যে ১৫ দিনের বিরতি দরকার ছিল। শেষ পর্যন্ত এই বিরতি পেয়েছে ভারত। তবে আইপিএলের সূচি পরিবর্তন করে নয়; আইসিসিকে দিয়ে বিশ্বকাপের সূচি পরিবর্তন করে!

আগামী ৩০ এপ্রিলের মধ্যে আইসিসি কর্তৃক বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা রয়েছে। সূচি পরিবর্তনের ব্যাপারে বিসিসিআইয়ের এক ঊর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘২০১৯ সালের আইপিএল হবে ২৯ মার্চ থেকে ১৯ মে। যেহেতু আইপিএল শেষে ১৫ দিনের আগে আমরা খেলতে পারব না, সেই কারণে ৪ জুনের আগে ভারতের খেলার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে আমাদের খেলার সূচি ২ জুন থাকলেও পরে সেটি পিছিয়ে নেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451