বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুই ফরম্যাটের দুই অধিনায়ক নারী ক্রিকেট দলে, দক্ষিণ আফ্রিকা সফর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৪৬১ বার পড়া হয়েছে

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে এবার দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দেবে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। আগামী ২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকায় রওনা দেবেন সালমারা। এই সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে থাকবেন দুজন আলাদা অধিনায়ক। বিদেশের মাটিতে ওয়ানডেতে রুমানা আহমেদ ও টি-টোয়েন্টিতে সালমা খাতুনকে অধিনায়ক করে দল পাঠাচ্ছে বিসিবি।

ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ মে। ৬ মে দ্বিতীয় ম্যাচসহ প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে পচেফস্ট্রুমের সেনউইচ পার্কে। ৯ ও ১১ তারিখের তৃতীয় ও চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে কিম্বারলের ডায়মন্ড ওভালে। শেষ ও পঞ্চম ম্যাচে রুমানারা খেলবেন ব্লোয়েমফন্টেইনের মাঙ্গাউং ওভালে।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ। ১৭ মে কিম্বারলের ডায়মন্ড ওভালে প্রথম ম্যাচে প্রমীলা টাইগাররা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৯ ও ২০ মে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মাঙ্গাউং ওভালে।

অবশ্য ওয়ানডে সিরিজ শুরুর আগে ২ মে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশি মেয়েরা। সূচি অনুযায়ী ২১ মে দেশের মাটিতে ফিরে আসবেন সালমারা।

বাংলাদেশ প্রমীলা দল : রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, সুরাইয়া আজমীম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা খাতুন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451