মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ-
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরের লালপুরে পালিত হয়েছে ঐতিহাসিক
মুজিবনগর দিবস। আজ মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার
সহযোগী সংগঠনের আয়োজনে ব্যাপক কর্মসূচী পালিত হয়। দিবসের প্রথমে
উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক
অর্পন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম
আজাদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে
উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর মোড়ালের
সামনে উন্মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের
মধ্যে ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ
সম্পাদক ইসাহাক আলী, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া প্রমুখ। আলোচনা শেষে
সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ ও বিভিন্ন স্থানের আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের
উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা
হয়।