মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মডেল তোহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫২২ বার পড়া হয়েছে

ঢাকাঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে উঠতি মডেল মাইনুল আলম তোহার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহ…রাজিউন) । মঙ্গলবার বিকেলে রেলক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় ও কোমরে প্রচণ্ড আঘাত পান তোহা। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার দুপুর ৩টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তোহার লাশ এখন ঢাকায় আছে। আগামীকাল তার গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশ দাফন করা হবে। মাইনুল আলম তোহা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে রহিমাআফরোজ কোম্পানিতে ইন্টার্নি করছিলেন। পাশাপাশি তিনি বেশ কয়েক বছর যাবত বিভিন্ন ফ্যাশন হাউজের বিলবোর্ডের মডেলিং এবং ইন্দোনেশিয়ান দূতাবাসের বিভিন্ন ফ্যাশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451