মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

শিবগঞ্জে ক্যান্সার ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অার্থিক সহায়তা প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্যান্সার রোগী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তি ও অার্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অার্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবা মন্ত্রণালয় সচিব জিল্লার রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক হোসেনুল হায়দার বাবু, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদৌলা ও শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রসঙ্গত, উপজেলার ২৭ জন ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা করে সাড়ে ১৩ লাখ টাকা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ৩৬ পরিবারের মাঝে এক লাখ ৮০ হাজার টাকা, ৩৪টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপ-বৃত্তি বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451