মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে ৩৯৬৫ বোতল ফেনসিডিল ও ট্রাক জব্দ, চালক হেলপার আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের কানসাট-চৌডালা-গোমস্তাপুর সড়কের গোপালনগর মোড় নামক স্থানে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩ হাজার ৯শ’ ৬৫ বোতল ফেনসিডিলসহ জব্দ ট্রাক করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ (২০) ও বরগুনার আমতুলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে রাকিব (৩১)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সাঈদ আবদুল্লাহ্ আল মুরাদ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টায় র‌্যাবের একটি দল কানসাট গোপালনগর মোড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট ২০-০৭০৩ নম্বর ট্রাকে অভিনব কায়দায় রক্ষিত ৩ হাজার ৯শ’ ৬৫ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ করা হয়। এঘটনায় ট্রাক চালক ও হেলপাকে আটক করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451