মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি:-
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে
স্থাপিত বঙ্গবন্ধুর মোড়ালে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, উন্মুক্ত আলোচনা সভা, বিশেষ
মোনজাত, শিশুদের নিয়ে কেক কাটা, উপজেলা পরিষদ চত্বরে শিশুদের রচনা প্রতিযোগিতা,
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিনটি পালন করা
হয়।
এ সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য এ্যাড.
আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে ছিলেন, লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ, উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার পারুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,
উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর
মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ
সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।