মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধিঃ-
‘বাংলার পাট বিশ্বমাত, সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই
শ্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় পাট দিবস ২০১৮ পালিত
হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পাটর্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাট র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
করে উপজেলা চত্বরে এসে শেষ হয় । র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ
সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান
হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা
কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী প্রমুখ।
এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।