শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ত্রিদেশীয় সিরিজে সাকিব নেই , অধিনায়ক মাহমুদউল্লাহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের উপস্থিতি নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। নিদাহাস ট্রফিতে থাকছেন না বাংলাদেশ অধিনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডারের বদলে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসও।

চোট থেকে দ্রুত সেরে উঠতে থাইল্যান্ডে দুইজন অর্থোপেডিকের পরামর্শও নিয়েছিলেন সাকিব। বিসিবি সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা ব্যক্ত করেছিলেন শ্রীলঙ্কায় প্রথম দুই এক ম্যাচে না পেলেও বাকি ম্যাচগুলোতে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবুও শেষ রক্ষা হলোনা।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। কনিষ্ঠা আঙুল ফেটে যাওয়ায় করাতে হয়েছিল সেলাই। ইনজুরির কারণে দলকে নেতৃত্ব দিতে পারেননি অধিনায়কত্ব ফিরে পাওয়ার প্রথম টেস্ট সিরিজেই। ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও। সাকিবের জায়গায় দুই ফরম্যাটেই অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ।

যদি শেষ মুহূর্তেও সাকিবকে পাওয়া যায় সেই জন্যই তাঁকে দলে রেখেই বিসিবি ঘোষণা করেছিল ১৬ সদস্যের দল। বাঁহাতি অলরাউন্ডারের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজ আগে থেকেই ছিলেন স্কোয়াডে। শেষ মুহূর্তে লিটন ডাক পাওয়ায় ১৬ সদস্যের দল নিয়েই লঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।

আগামীকাল রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে মাহমুদউল্লাহর নেতৃত্বে বিমানে চাপবেন তামিম-মুশফিকরা। মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত ম্যাচ দিয়ে পর্দা উঠবে নিদাহাস ট্রফির। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিদাহাস ট্রফির বাংলাদেশ দলঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, লিটন দাস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451