মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম দিনে কত আয় করল আনুশকার ‘পরী’?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ঃ-

আনুশকার সর্বশেষ ছবি ‘যাব হ্যারি মেট সেজাল’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তাই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বের হওয়া ‘পরী’ বক্স অফিসে সাফল্য পাবে এমনটাই আশা করেছিলেন বলিউড সংশ্লিষ্টরা। কিন্তু বক্স অফিসে বরাত দিয়ে ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, ‘যাব হ্যারি মেট সেজাল’-এর ভাগ্যই বরণ করতে হয়েছে ‘পরী’কে।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন জানায়, ‘প্রথম দিনে পরীর আয় খুবই সামান্য। মাত্র চার কোটি রুপি আয় করেছে ছবিটি। ভৌতিক ঘরানার ছবিটির আয় শুরুর দিকে খুবই ধীরে হলেও হোলি উৎসবের বিকেল থেকে ছবিটির আয় বাড়তে থাকে। প্রথম দিনে চার কোটি রুপি আয় খুব খারাপ নয়, তবে গতকাল হোলি উৎসবের কারণে বন্ধের দিন হওয়ায় এই আয়কে সামান্যই বলা যায়।’

তবে ভিন্ন ঘরানার ছবি হওয়ায় এরইমধ্যে সমালোচকদের বেশ প্রশংসা কুঁড়িয়েছে ছবিটি। ‘পরী’ ছবিতে রহস্যময় নারী রুখসানার চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। আনুশকার বিপরীতে অর্ণব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘পরী’ ছবিটি পরিচালনা করেছেন প্রসিত রায়। প্রযোজনায় আনুশকার ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে রয়েছে প্রেরণা আরোরার ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট।

এ ছাড়া একই দিনে মুক্তি পেয়েছে পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দার ‘ভিড়ে কি ওয়েডিং’। ছবিটির প্রথম দিনের আয় ‘পরী’র তুলনায় বেশ কম। প্রথম দিনে ৭৫-৮০ লাখ রুপির মধ্যে রয়েছে ছবিটির আয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451