মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৪ বার পড়া হয়েছে
আত্রাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্বোধন

 

মোঃ রুহুল আমীন,আত্রাই প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
করা হয়েছে।“মেধাই সম্পদ বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষৎ” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিয়াম ল্যাবরেটরী স্কুলে
বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল
আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদে
চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস
চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার
তারিকুল আলম, বিয়ামের অধ্যক্ষ রেজাউল করিম, প্রধান শিক্ষক আবু হেনা
মোস্তফা কামাল প্রধান শিক্ষক আহসান হাবিব, সনৎ কুমার প্রামানিক
প্রমুখ।
সকাল ১১টায় শুরু হওয়ার পর হতে শিশু-কিশোর, তরুণ শিক্ষার্থী ও তাদের
অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিয়াম স্কুল চত্বর। ক্ষুদে
বিজ্ঞানীদের এই আবিষ্কৃত উদ্ভাবনী দেখতে উপজেলার বিভিন্ন
শ্রেণী পেশার লোকজন ও ভীড় করেছে প্রযুক্তির মেলার স্টলে। এসব
শিক্ষার্থীদের আগামীর উদ্ভাবনী চিন্তা চেতনাকে আরো শক্তিশালী
করতে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ক্ষুদে বিজ্ঞানীদের আগামীর ভাবনা নিয়ে উপজেলার ১৬টি শিক্ষা
প্রতিষ্ঠান এ প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451