বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সালমান কেন বিয়ে করছেন না জানালেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে এই পর্যন্ত আলোচনা কম হয়নি। যদিও তার বয়স এখন ৫২ বছর তারপরও তার বিয়ে নিয়ে ভক্ত ,শুভাকাঙ্খীদের আগ্রহের শেষ নেই। সঙ্গীতা বিজলানী থেকে শুরু করে ঐশ্বরিয়া রায়, সোনাক্ষি সিনহা, জ্যাকুলিন, ক্যাটরিনা কাইফ কিংবা হালের লুলিয়া ভানতুরের সঙ্গে সালমানের প্রেম নিয়ে সবসময়ই সরগরম থেকেছে বলিউড পাড়া। কিন্তু সালমানের কোনও সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি।

সুপারস্টার এই অভিনেতা যতবারই কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তাকে একটি প্রশ্ন বারবারই করা হয়েছে। কবে বিয়ে করছেন সালমান? ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির এই অভিনেতা তাতে কখনোই বিরক্ত হননি। বরং সবসময় মজা করে সেইসব প্রশ্নের উত্তর দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে একই প্রশ্ন করা হলে বজরঙ্গি ভাইজান সালমান বলেন,’বিয়ে এখন বিশাল খরচের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিয়ের অনুষ্ঠানে লাখ লাখ রুপি খরচ করতে হয়। আমার এত টাকা খরচ করার সামর্থ্য নেই। এজন্য আমি বিয়ে করছি না।’

এদিকে ক্যাটরিনা আর সালমানের পুরনো সম্পর্ক আবারও জোড়া লেগেছে বলে গুঞ্জন উঠেছে বলিউডে। শোনা যাচ্ছে, এই জুটি আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন । এদিকে লুলিয়া জানিয়েছেন, সালমানের সঙ্গে তার যে সম্পর্ক ছিল তা শেষ হয়ে গিয়েছে।

বর্তমানে রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ,ডেইজি শাহ,ববি দেওলসহ প্রমুখ।

সূত্র : ইন্ডিয়ান ডট কম


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451