সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

চলছে দর্শকবাজী – কাজী জুবেরী মোস্তাক 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৫২ বার পড়া হয়েছে

চলছে দর্শকবাজী 

কাজী জুবেরী মোস্তাক 
চোখের সামনে দেখছি অত্যাচারীর দম্ভ
এ যেন ঠিক চোখ আছে তবুও সে অন্ধ ,
শুনছি নির্যাতিতদের বুকফাটা আর্তনাদ ,
তবু আমার কন্ঠনালীর ভাঙেনিকো বাঁধ ৷
হুহু করে বাতাসে ভাসছে লাশ পঁচা গন্ধ
পারিনা নিঃশ্বাস নিতে বুক হয়ে যায় বন্ধ
ধর্ষিতার চিৎকার কানে হচ্ছে প্রকম্পিত
তবুও কি আজও নিজেই বেঁচে থাকবো ?
অলিগলিতে আজ মৃত্যুর নগ্ন নৃত্য চলছে
আমিও দর্শক আজ ব্যাস্ত হাততালি দিতে ,
পাছে নিজে যদি পড়ে থাকি কোন গলিতে
জানিনা এই দর্শকবাজী কতোদিন চলবে ?
চোখের সামনেই ওরা ওড়না নিয়ে নিলো
আমার ভাইটাকে রক্তাক্ত ফেলে রাখলো ,
আমাদের চোখ নির্বিকার চেয়েই দেখলো
আমাদেরও হাত দুটো তো উন্মুক্তই ছিলো ৷
মনুষ্যত্ব বিবেক আজও দর্শকই গ্যালারীতে
জানিনা এ আজব খেলা আর কতো চলবে ,
মনুষ্যত্ব বিবেক আর কতো দর্শক হয়ে রবে
নাকি মেরুদণ্ডটা সোজা করে ঘুরে দাঁড়াবে ?

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451