মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বাজেয়াপ্ত : কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৫ বার পড়া হয়েছে
বাজেয়াপ্ত : কাজী জুবেরী মোস্তাক

বাজেয়াপ্ত 

কাজী জুবেরী মোস্তাক
তোমার বাজেয়াপ্ত’র তালিকায় ,
শুধু আমার লেখা চিঠি গুলোই আজ দেখা যায় ৷
আমাকে নাকি ভালোই বাসনি ,
তবে কেনো যত্ন করে চিঠিগুলো রেখেছো শুনি?
শুকনো গোলাপ,পুরোনো চিঠি ,
কতোটা যত্নে তুলে রেখেছো আমি তা জেনে গেছি ,
আমার স্থান কাউকেই দাওনি ,
তাইতো সুকৌশলে আজও তুমি রয়ে গেলে চিরকুমারী ৷
পিতামাতার অবাধ্য হতে পারনি ,
পারনি আমার মতো বাউন্ডেলের সাথে জীবন জড়াতে ৷
তবুও আজও আমার ছবি ফ্রেমবন্দি
আজতো জেনে গেছি সেদিন জীবনের সাথে তুমি করেছিলে সন্ধি ৷
আধুনিকতার এই নব্যযুগে ,
যখন মানুষ চিঠি লেখাই ভুলে গেছে আর আমি চিঠিগুলো কিনছি ৷
শেষ একটা অনুরোধ তোমাকে
বার্ধক্যের করাল ছোবলে আমরা দুজনেইতো বন্দি আজকে ৷
কটা দিনই আর বাঁচবো?
জীবনের যে কটাদিন অবশিষ্ট আছে তুমি কি থাকবে আমার সাথে?
আজ নিজেকেই বাজেয়াপ্ত করলাম ,
তুমি কি আমাকে নিবে বার্ধক্যে ভরা জীবনের শেষ অবলম্বন করে?

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451