শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বনপাড়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৬৬ বার পড়া হয়েছে
বনপাড়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও
কাউন্সিলরদের শপথ গ্রহণ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ২০১৮) অনুষ্ঠিত
হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১১টায়
বিভাগীয় কমিশনার মো. নূর-উর- রহমান পৌর মেয়র, ৩ সংরক্ষিত আসনে
মহিলা ও ১১ জন ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন পূণরায় নির্বাচিত পৌর মেয়র কেএম জাকির
হোসেন, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) শরীফুন্নেছা শিরিণ,
ওয়ার্ড কাউন্সিলর মুহিত কুমার সরকার, মুন্সী আশরাফুল আলম ও শহীদুল
ইসলাম এবং প্রথম বার নির্বাচিত কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন)
সোমেজান বেগম, সোনাভান বেগম, ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম
মিঠু, আতাউর রহমান মৃধা, জাহাঙ্গীর আলম হেলাল, জিয়াউর রহমান,
মোস্তাফিজুর রহমান মাসুদ, বোরহানউদ্দিন ভুঁইয়া, নজরুল ইসলাম ও
মোহামম্মদ আলী প্রামাণিক।
গত ২৮ ডিসেম্বর বনপাড়া পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।
উল্লেখ্য, পৌরসভার ১২ নং ওয়ার্ডের নির্বাচন কেন্দ্র জটিলতার কারণে
নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেন। এ বিষয়ে জেলা নির্বাচন
কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, আগামী মার্চ মাসের
মাঝামাঝি সময়ে নির্বাচন গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451