রনি ইমরান,
পাবনা প্রতিনিধি :- পাবনা চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ হল
রুমে চেম্বারের নব নির্বাচিত কমিটির উদ্যোগে পাবনা
পৌর কর্তৃপক্ষের সাথে শহরের ড্রেনেজ ব্যবস্থা, বর্জ ,যানজট
নিরসন, ফুটপাত দখলমুক্ত করণসহ বেশ কয়েকটি নাগরিক
সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রেড লাইসেন্স
প্রক্রিয়া সহজীকরন, শহরের যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা,
ফুটপাত দখলমুক্তসহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেন ব্যবসায়ী
নেতৃবৃন্দ। এসময় চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন
চৌধুরী বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পাবনাকে সুন্দর
রুপে গড়ে তুলবো । পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু
বলেন, দীর্ঘদিন মানুষের ভালবাসায় বার বার নির্বাচিত হয়ে
পৌরবাসির সেবা করার সুযোগ পেয়েছি। বিভিন্ন অভিজ্ঞতার
আলোকে কিছু বিষয় আমি তুলে ধরছি। যেমন-ময়লা আর্বজনা
যে কোন স্থানে কেউ রাখতে দিতে চায়না এটাই একটা বড়
সমস্যা । যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু
জনসাধারনকে একটু ভাবতে হবে যে যেখানে সেখানে গাড়ী
পার্কিং করা যাবে না। ড্রেনে ময়লা আবর্জনা পরিস্কার করার পরও
দেখাযায় অনেকে ময়লার স্তুপ ফেলে রাখে এটা সত্যি দুঃখজনক।
পাবনা শহরকে আরো সুন্দর করা সম্ভব, যদি সবার সম্মিলিত
প্রচেষ্টা থাকে ও সবাইকে আন্তরিক হতে হবে।চেম্বার অব
কমার্সের সহ-সভাপতি আলী মূর্তজা বিশ্বাস সনি বলেন,
পাবনা শহরকে আধুনিক শহর রুপে গড়ে তুলতে হবে। পাবনা
এখন শিক্ষা নগরী। সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া। স্কুল,
কলেজে ভর্তির জন্য প্রতিবছর সারা দেশের শিক্ষার্থীরা পাবনায়
আসে । তাদের জন্য ভাল মানের একটি পাবলিক টয়লেট তৈরী করতে
হবে। এবং তাদের থাকার সু- ব্যাবস্থার জন্যে আমাদের পদক্ষেপ
নিতে হবে।
পৌর কর্তৃপক্ষের সাথে সম্মিলিত প্রচেষ্টায় পাবনা শহরকে
সুন্দররুপে গড়ে তোলা প্রত্যয় ব্যক্ত করেন সবাই। পৌর সভার
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের নিজ নিজ এলাকার চিত্র
তুলে ধরেন। ৩নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল তার বক্তব্যে বলেন, সকাল
৬টা থেকে উঠে অক্লান্ত পরিশ্রম করি। মাত্র ৩জন কর্মী দিয়ে
আমার হিমসিম খেতে হয়। জনবল বাড়ানো দরকার। কাউন্সিলররা
অভিযোগ করেন ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ না হতে
জনসাধারনের সচেতনতা দরকার। আমরা যখন ড্রেন পরিস্কার করি
অধিকাংশ সময়ে দেখা যায় ড্রেনে ময়লা আর্বজনা ফেলে রাখা
হয়। একে একে বিভিন্ন সমস্যা উত্থাপন করেন ব্যবসায়ীবৃন্দ।
শহরের যানজটের অন্যতম কারন ফুটপাত দখল। ব্যবসায়ীরা বলেন,
আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করি কিন্তু অবৈধ্য দখলদার হকাররা
ফুটপাতে পথচারীদের পথচলার সমস্যা সৃষ্টি করে। ব্যবসায়ীরা এ
সমস্যা সমাধানে কাজ করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন
করেন। এ সময় ১নং ওয়ার্ড কমিশনার সুজা উদ্দিন (সুজার)
অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পৌর
কর্তৃপক্ষ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক
পরিচালক আব্দুল হান্নান সাজ্জাত হোসেন বাচ্চু, প্যানেল
মেয়র ফরিদুল ইসলাম ডালু, ওয়ার্ড কাউন্সিলর বাদশা , রিয়াজুল
ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও চেম্বারের নেতৃবৃন্দ।