বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন পথ চলা , কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৬৫৫ বার পড়া হয়েছে
নতুন পথ চলা 

নতুন পথ চলা

কাজী জুবেরী মোস্তাক
চলছে এ এক আজব খেলা
চারদিকে শুধুই মুখোশের মেলা ,
মানুষ খুঁজতে খুঁজতেই যাচ্ছে চলে বেলা ৷
ব্যানার,ফেস্টুন,মানববন্ধনে
দেখি কতশত স্লোগান ঝরে পড়ে ,
আপন গৃহে তারাই দেখি নির্যাতনও করে ৷
মানবতা সে শুধু কথার কথা
রুগ্নতায় জরা জীর্ণ আজ মানবতা ,
তবুও আশাবাদী ধ্বংস হবেই এ নগ্ন প্রথা ৷
বন্ধ হোক এই আজব খেলা
যাক’না ভেঙে ঐ মুখোশের মেলা ,
আলোর পথে শুরু হোক নতুন পথচলা ৷
ভেঙে যাক মানবতার রুগ্নতা
মানুষে মানুষে ঘুঁচে যাক সব জড়তা ,
মানুষ আর মানবতায় হয়ে উঠুক একাত্মা ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451