গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে সপ্তাহ ব্যাপী প্রাণি সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ উদ্বোধন করেন। এর আগে
প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পশু সম্পদ খামারীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার
মানুষের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
প্রাণি সম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, পশু খাদ্যের জন্য সেবা সপ্তাহের ৮০০
খামারীদের ঘাসের বীজ, টিকা, কৃমিনাশক ও কৃত্রিম প্রজননসহ বিনামুল্যে ২০ থেকে ২৫
প্রকার সেবা দেওয়া হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম আব্দুল হালিম এতে সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এক
আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার
মিতা, পশু সম্পদ খামারী আতিকুল ইসলাম মিন্টু, মো. আবু তালেব ও আবুল কালাম আজাদ
প্রমুখ বক্তব্য রাখেন।