শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীলঙ্কার হার হাথুরুর নেতৃত্বে প্রথম ম্যাচেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ২৩৪ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় সিরিজ, জিম্বাবুয়ে-লঙ্কান-সিকান্দার-রাজা-Tri-Nation-Tournament-in-Bangladesh

স্পোর্টস ডেস্কঃ-

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। গেলো বছর আগস্টে পদত্যাগ করেন তিনি। সম্প্রতি প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক এ ক্রিকেটার। প্রথম ‘প্রোজেক্ট’ হিসেবে ঢাকায় এসেছেন তিনি। তবে প্রথম ম্যাচেই লজ্জা নিতে হলো তাকে।র‌্যাঙ্কিংয়ে প্রায় তলানিতে তে থাকা জিম্বাবুয়ে দলটির সঙ্গে ১২ রানে হারতে হয়েছে লঙ্কানদের।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।বিশ্বে মাত্র পাঁচটি স্টেডিয়ামে ১০০ ওয়ানডে হবার কীর্তি আছে। তবে দুঃখজনক হলেও সত্য শততম ম্যাচটিতে খেলতে পারেনি টাইগার বাহিনী। এদিন আফ্রিকার দেশটির দেয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৭৮ রানে অলআউট হয় অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।

ওপেনার কুশল পেরারা বেশ ভালোভাবেই শুরু করেছিলেন। তবে দলীয় ৪৬ রানে ব্যক্তিগত ১১ রান করে ফেরেন উপল থারাঙ্গা। দলের দুই রান যোগ হতে ব্যক্তিগত রানের খাতা না খুলেই মাঠ ছাড়েন কুশল মেন্ডিস।দলীয় ১৩২ রানে ৮০ রানের চমৎকার একটি ইনিংস খেলে মাঠ ছাড়েন কুশল পেরারা।আর ৪২ রানে আউট হন অধিনায়ক ম্যাথুজ। অন্যদিকে কাইল জার্ভিসের বলে উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ফিরে যান। ৩৪ রান করে বোল্ড হন তিনি।আসেলা গুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার।তবে চাপে থাকা দলকে কিছুটা উদ্ধার করেন থিসারা পেরারা। আকিলা ধনঞ্জয়াকে নিয়ে ৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এই তারকা অলরাউন্ডার।দলীয় ২৬১ রানে ধনঞ্জয়াকে ফিরিয়ে দেন টেন্ডাই চাতারা। এতে ফের জমে ওঠে খেলা। তবে শেষ দিকে দুসমান্থা চামিরাকে আউট করেন এ পেসার। এতে ম্যাচ জিতে নেয় জিম্বুাবুয়ে।দলের হয়ে চাতারা চারটি, জারভিস ও ক্রেমার দুটি এবং সিকাকান্দার রাজা নেন একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন সিকান্দার রাজা। আর ৭৩ রান করেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন গুনারত্নে। থিসারা পেরারা নেন দুটি এবং সুরাঙ্গা লাকমল নেন একটি উইকেট।৮১ রান ও এক উইকে ও দুটি ক্যাচ নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451