সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

আমিই সেই বাসিন্দা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৪০৮ বার পড়া হয়েছে
আমিই সেই বাসিন্দা
এই নষ্ট শহরের আমিই একমাত্র নষ্ট বাসিন্দা ,
নষ্ট এই শহর জুড়ে শুধুই ভেলকি আর ধান্দা
নষ্ট এ সমাজের জন্য দায়ী আমিই সেই বান্দা ৷
দিনের কপাল বেয়ে গড়িয়ে পরে ব্যস্ততার ঘাম ,
কেউ চাকরি খোঁজে হন্যে অথচ বিধি তার বাম
কেউবা আবার সফল করে দুই আঙ্গুলের কাম ৷
আজ এ সমাজ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এ শহর ,
এখানে অন্যায় করেও অন্যায়কারীই পায় পার
অথচ নিরপরাধীর কাঁধে মিথ্যে যতো দায়ভার ৷
আজ এই শহর নষ্ট , নষ্ট সমাজ , নষ্ট এ জনপদ ,
রুখে দেওয়ার শপথ নিয়েও ভেঙেছি সে শপথ
নিজেই আজকে বন্ধ করেছি নিজের চলার পথ ৷
রাতের শরীর বেয়ে হামাগুড়ি খেলে নষ্ট নারীরা ,
নষ্ট নারীই ঢেঁকে রেখেছে আমার নষ্ট চরিত্রটাও
অথচ দিনের আলোয় অপবাদ দেই নষ্টা কুলটা ৷
নষ্ট এই শহরের বুকে আমি’ই সেই নষ্ট বাসিন্দা ,
যে সব সু-পথ ই আটকেছি সফল করতে ধান্দা
নষ্ট সে শহরের জন্য আমি’ই কাঁদি মিছে কান্না ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451