রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ভারত সফর বাতিল করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

ভারত সফর বাতিল করেছেন জাস্টিন বিবার জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার। ‘ক্লান্তির’ কারণে এই সফর স্থগিত করেছেন। আগামী ১৮ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পারফর্ম করার কথা ছিল জাস্টিনের।

বিশ্বখ্যাত এই গায়ক সম্প্রতি ‘রামসে হান্ট সিনড্রোম’ নামক রোগ থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

এরপরেই তিনি ইউরোপ এবং ব্রাজিলে ছয়টি লাইভ শো করেছেন। এরই ধারাবাহিকতায় ভারত সফরের জন্য সময় নির্ধারণ করা ছিল বিবারের। তবে এখন তিনি বলছেন, স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে চান। ‘বিশ্রাম’ করতে চান এবং ভালো হতে চান।

 

তিনি তাঁর ভক্তদের আসন্ন কনসার্ট বাতিলের বিষয়ে জানাতে আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেছেন। নোটে লেখা ছিল, এই বছরের শুরুতে, আমি ‘রামসে হান্ট সিনড্রোম’র সঙ্গে আমার যুদ্ধের বিষয়ে জনসমক্ষে বলেছিলাম। আমার মুখ আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। এই অসুস্থতার ফলে আমি জাস্টিস ট্যুরের উত্তর আমেরিকার সফরটি সম্পূর্ণ করতে পারিনি। তবে উপযুক্ত বিশ্রাম এবং ডাক্তার, পরিবার ও আমার দলের সঙ্গে পরামর্শ করার পর আমি সফর চালিয়ে যাওয়ার প্রচেষ্টায় ইউরোপে গিয়েছিলাম। আমি ছয়টি লাইভ শো করেছি, কিন্তু এটি আমার ওপর প্রভাব ফেলেছে। গত সপ্তাহের শেষেই আমি রক ইন রিওতে পারফর্ম করেছি এবং আমি ব্রাজিলে আমার সর্বোচ্চটা দিয়েছি।

কনসার্ট পরবর্তী তাঁর স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘মঞ্চ থেকে নামার পর, ক্লান্তি আমাকে ছাড়িয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি যে আমার স্বাস্থ্যকে এখনই অগ্রাধিকার দেওয়া দরকার। তাই আমি সফর থেকে বিরতি নিতে যাচ্ছি। আমার বিশ্রাম ও ভালো হওয়ার জন্য সময় দরকার। ’

এই বছরের মার্চ মাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ চালু করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি তাঁর উত্তর আমেরিকা সফর স্থগিত করেছিলেন। দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপে ২০২৩ সালের মার্চ পর্যন্ত তার ৭০টি শো ছিল। আপাতত সুস্থতার জন্য সবকিছু থেকে বিশ্রামে যাচ্ছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত তারকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451