বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোনালদো চলচ্চিত্রে যোগ দিতে চান!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;-

ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা ফুটবলার। তবে একটা সময় তাকেও থামমে হবে। রিয়াল মাদ্রিদ তারকা অবসরে যাওয়ার পর কী নিয়ে থাকবেন সেটি নিয়ে কৌতূহলের শেষ নেই। সিআর সেভেন নিজেই জানিয়েছেন, ফুটবলকে বিদায় জানানোর পর তিনি চলচ্চিত্র প্রযোজনায় নামতে চান।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩৩-এ পা দেবেন রোনালদো। গত দুই বছর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। ফলে আরো কয়েক বছর যে মাঠ দাপিয়ে বেড়াবেন সেটি চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। তবে ফুটবলকে বিদায় জানানোর পর কী করবেন সেই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই ভেবে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার।

ভিনি জোন্স, এরিক ক্যান্তোনা এবং ডেভিড বেকহামের মতো তারকা খেলোয়াড়রা খেলার মাঠকে বিদায় জানানোর পর চলচ্চিত্রের রঙিন পর্দায় নাম লিখিয়েছিলেন। রোনালদোও সেই তালিকায় নাম লেখাতে চান।

স্কাই ইতালিয়াকে দেয়া সাক্ষাৎকারে জুভেন্টাস কিংবদন্তি আলেজান্দ্র দেল পিয়েরোতে রোনালদো বলেন, ‘আমি এখন মাঠের খেলা নিয়েই ফোকাস করছি। আমি জানি একসময় (ফুটবল মাঠকে) আমার বিদায় জানাতে হবে। তবে ততক্ষণ পর্যন্ত আমি মুহূর্তগুলো উপভোগ করতে চাই। যেটি ভালো সেটি সত্যিই অনেক ভালো। আমি জানি, যখন বিদায় নিব তখন ভালো জীবন-যাপন করবো।’

এরপর ফুটবল পরবর্তী জীবন নিয়ে তিনি বলেন, ‘আমার হাতে অনেক অর্থ রয়েছে। অবসরের পর নতুন কিছু করতে চাই। উদাহরণস্বরূপ, আমি চলচ্চিত্র তৈরি করতে চাই। তারপর আমার কোম্পানি হবে: হোটেল থাকবে, জিম থাকবে, নাইকির সঙ্গে যোগাযোগ থাকবে। আমি কীভাবে ব্যবসায়ী হতে হয় তা শিখতে চাই। আমি ভবিষ্যৎ নিয়ে ২৭ কিংবা ২৮ বছর বয়স থেকেই ভাবনা শুরু করেছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451