শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে ৯৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৮ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থেকে ৯৪০ বোতল ফেনসিডিলসহ এক ট্রাক চালক ও
হেলপারকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। শুক্রবার সন্ধা সাড়ে ৫টার দিকে উপজেলার
রয়না তেলপাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল এলাকায় ট্রাকসহ তাদের আটক
করা হয়। আককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভবারবের গ্রামের জয়নাল
আলীর ছেলে ট্রাক চালক বাবু মিয়া (৩০) ও আজিজ মন্ডলের ছেলে হেলাপার শাহ
আলম (২৭)।
র‌্যাব-১ এর সিনিয়র এএসপি নাজমুল হাসান রাজীব জানান, দীর্ঘদিন থেকে
চালক বাবু ও তার সহযোগী শাহ আলম বেনাপোল থেকে ঢাকায় ইঞ্জিন ওয়েল
বহনের সময় ট্রাকের ইঞ্জিন কভারের ভেতরে বিশেষ বাক্সে করে ফেনসিডিল পাচার
করা হয়। এমন খবরে র‌্যাব-১ এর একদল সদস্য শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে
বড়াইগ্রামের রয়না পাম্পে অবস্থান নেয়। ওই ট্রাকটি এই এলাকায় ্ধসঢ়;আসলে
তাদের থামিয়ে তল্লাশি করে ট্রাকের ইঞ্জিন কভার থেকে থরে থরে সাজানো ৯৪০
বোতল ফেসডিল উদ্ধার করা হয়। পরে চালক ও হেলপারকে আটক করে ফেনসিডিলসহ
বড়াইগ্রাম থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451