মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
আজ বুধবার (১৩ডিসেম্বর) নাটোরের লালপুর উপজেলা মুক্ত দিবস। এই
দিনে পাকিস্থানী হানাদার বাহিনীরা লালপুর থেকে বিতাড়িত হয়। ১৯৭১
সালের ২৫ মার্চ থেকে হানাদার বাহিনী, দেশীয় দালাল ও রাজাকারদের
সহায়তায় লালপুরের বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও
লুটতরাজ চালায়। ১৩ ডিসেম্বর বর্বর খান সেনারা ঝটিকা আক্রমন করে
মহেশপুর গ্রামে ৩৬ জনকে গুলি করে হত্যা করে, পরে বাধার মুখে পালিয়ে যায়।
এ দিবসটিকেই লালপুর মুক্ত দিবস হিসাবে পালন করা হয়।