মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

একটা বাক্সবন্দী প্রথা 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৪১৪ বার পড়া হয়েছে

একটা বাক্সবন্দী প্রথা

কাজী জুবেরী মোস্তাক
সমাজের পরতে পরতে মানবতার অবক্ষয়
মানুষের মিছিলে আজ মানুষ পাওয়া দায় ,
ধর্মের লেবাসেও আজ অধর্মরাই জয়ী হয়
আমরা বোকারাও গাই তাদেরই জয় জয় ৷
মানুষ আজ ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী হয়
কিম্বা ঝড় তুলে ফেসবুক টুইটারের পাতায় ,
বাস্তবতায় অসহায়ের সহায় ক’জনইবা হয়
বাস্তবে মানুষের ভিরে মানুষই পাওয়া দায় ৷
সমাজের শরীর আজ বৈষম্যের ঘামে ভেজা
শহরের শরীরে ঝড়ছে সভ্যতার ভয়াবহতা  ,
রাতের শরীরে বইছে পতিতাদের কাতরতা
তবু চিৎকার করে বলি হায় সভ্যতা সভ্যতা ৷
বুক পকেটের নিচেই চাপা পরেছে মানবতা
পাশ কাটিয়ে যাই যদি দেখি কোন নৃশংসতা
নিজের বেলায় ঠিকইতো খুঁজি সেই মানবতা
এ কেমন মানুষ আমরা কেমনতর মানবতা ?
একবিংশ শতাব্দীতেও চালু আদিম হিংস্রতা
নাম পাল্টে সে প্রথা আজকে হয়েছে সভ্যতা
মানবতা আজ শুধুই একটা বাক্সবন্দী প্রথা
সভ্যতায় বিলিন আজ মানুষ আর মানবতা ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451