অনলাইন ডেস্কঃ
জায়রা ওয়াসিম। আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে এরই মধ্যে বলিউড মহলে প্রশংসা কুড়িয়েছেন ১৭ বছরের এই অভিনেত্রী। ফিল্ম ইন্ডাস্ট্রির যথেষ্ট পরিচিত মুখ জায়রা সম্প্রতি বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন। সেই বীভৎস অভিজ্ঞতার কথা নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এমন তিক্ত অভিজ্ঞতা বণর্না দিয়ে জায়রা জানিয়েছেন, তিনি এয়ার ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। পথে বিমানের মধ্যে ঘুমিয়ে পড়েন। এ সময় তার পিছনে বসে থাকা মধ্যবয়স্ক এক ব্যক্তি তার শ্লীলতাহানির চেষ্টা করেন। আচমকা তার ঘুম ভেঙে যায়। বুঝতে পারেন তার শরীরে কেউ একজন হাত বোলাচ্ছেন। এরপর ওই ব্যক্তির এমন আচরণ মোবাইলে ভিডিও করার চেষ্টা করেন জায়রা। কিন্তু বিমানের মধ্যে সেই সময় কম আলো থাকায় ভিডিওতে ঘটনাটি স্পষ্টভাবে ওঠেনি।