মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে ওয়ালিয়া বাজারে মাইকিং করে আলু বিক্রিয় করা হচ্ছে।
শনিবার সকালে উপজেলার ওয়ালিয়া বাজারের আড়তে প্রতি বস্তা (৮৫-৯০
কেজি) আলুর দাম হাকা হয় ৩০০ টাকা। মাইকিং করে বলা হয় এই আলু
এখনি নিতে পারবেন এখনি খেতে পারবেন। এই মাইকিং শুনে সস্তায় আলু
কিনতে আসেন অনেক ক্রেতারাও।
উপজেলার ওয়ালিয়া বাজারের আলুর আড়তদার মোস্তফা জানান, বাজারে নতুন
আলুর আমদানী হওয়ায় পুরনো আলু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা।
আলুর বর্তমান বাজার মূল্য একেবারে কম হওয়ায় তা হিমাগার থেকে উত্তোলন
না করে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ীরা।
আলু কিনতে আশা সিরাজ বললেন, মাইকিং শুনে আসলাম। আলুর দাম কম
হওয়ায় একটু বেশী পরিমানে কিনবো ভাবছি।
নাটোরের লালপুরে আলুর চাষ তেমন না হলেও দিনাজপুর, বগুড়াসহ রাজশাহীর
বিভিন্ন এলাকা থেকে পাইকারী ব্যবসায়ীরা আলু আমদানী করে থাকেন।
এবছর দীর্ঘ সময় বর্ষায় মৌসুমে সবজির ব্যাপক ক্ষয় ক্ষতি হলেও লালপুরের
বাজারে আলুর দাম ছিলো স্থিতিশীল।