মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনোস্কোর স্বিকৃতি
পাওয়ায় নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রসহ
বিভিন্ন কর্মসূচির মর্ধ্য দিয়ে দিনটি পাল করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর
থেকে বাদ্য যন্ত্রের তালে-তালে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আনান্দ শোভাযাত্রায় উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
যোগদেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল
কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, মহিলা ভইস চেয়ারম্যান
শামছুন্নাহার পারুল, লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, আইন বিষয়ক
সম্পাদক এ্যাড. এমরান আলী, নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, বদিউর
রহমান বদর, আব্দুল্লা হেল সাফি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক
ভুঁইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজদার রহমান, ডেপুটি কমান্ডার
আব্দুর রাজ্জাক সহ, উপজেলার পলিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের
আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় ৪ হাজার জনতা অংশগ্রহণ
করেন ।
মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের মোড়ালের সামনে খোলা মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি এ্যাড. আবুল
কালাম আজাদ বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পুস্তবক অর্পণ, নিরবতা
পালন, বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।