সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

আমি ক্ষুধার্ত 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৬০৪ বার পড়া হয়েছে

আমি ক্ষুধার্ত

কাজী জুবেরী মোস্তাক
অনেক হয়েছে,অনেকে দিয়েছেন
দয়া করে এবার একটু ক্ষ্যান্ত দেন ,
জনগনের ভোটেই নেতা হয়েছেন
সে জনগনকে বৃদ্ধাঙ্গুল দেখালেন?
বলবেন আমার জন্য কি করলেন ?
মাথায় ঠিকই ঋণের বোঝা দিলেন
আর আমাকে ভুখাই রেখে দিলেন ,
যারযার গল্প তারতার কাছে রাখেন
কিছু জানতে চাইনা শুধু খেতে দেন ৷
জনাব বলবেন কার উন্নয়ন করলেন ?
জনগনকে ঠিকই আঁধারে রাখলেন
আর নিজে আয়েশের ঘুম ঘুমালেন ,
অনেক হয়েছে এবারতো ক্ষ্যান্ত দেন
কতোদিন আমাকে বোকা বানাবেন?
আমার যা দরকার তাকি দিয়েছেন ?
কিছু চাইনা আমাকে শুধু খেতে দেন
তিনবেলা নাই দিলেন একবেলা দেন ,
আমাকে না আমার পরিবারকে দেন
করজোড়ে মিনতি তবুও খেতে দেন ৷
জনাব আমি ক্ষুধার্ত আপনি জানেন ?
মিছিল,মিটিং বুঝিনা শুধুই খেতে দেন
জনগনও আপনাকেই করবে নির্বাচন ,
আমি ভুখা আমাকে একটু খেতে দেন
নয়তো কেরে খেয়ে নিবো সব উন্নয়ন ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451