বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে কালি মন্দিরের মূর্তি ভাংচুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ২১৫ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বড়কালিকাপুর কালি মন্দিরের কালি মূর্তি ভাংচুরের ঘটনা
ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর
কালি মন্দিরে এ ঘটনা ঘটেছে। দুবৃর্ত্তরা মন্দিরে প্রবেশ করে কালি মূর্তির
মাথা ভাংচুর করে।
শনিবার ভোর ৫টার দিকে এলাকাবাসী মন্দিরের মূর্তি ভাঙ্গা দেখে থানায় খবর
দেন। আত্রাই থানা পুলিশ খবর পেয়েই ওই মন্দির পরিদর্শন করে তদন্তে নেমেছে।
তারা মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শ্রী নিরাঞ্জন জানান, আমাদের হিন্দু
ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী এ কালি মন্দির। এখানে সকাল সন্ধ্যা পুজা দেয়া
হয়। শুক্রবার রাতে পুজা শেষে সবাই বাড়িতে চলে যায়। রাতে অন্ধকারে কে বা
কারা মন্দিরে প্রবেশ করে কালিসহ তার সাথে থাকা দেবতার মাথা ভাংচুর
করেছে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্দিরের মুর্তি ভাংচুরের খবর পেয়ে আমরা
সেখানে যায়। এবং দেখি মন্দিরের কালী মুর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
পরে আমরা স্থানীয় মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিক ভাবে
তদন্ত শুরু করেছে পুলিশ।
ওসি আরো জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।
দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451