নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর ৭ম
প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের
সংগঠন ইউডিসি উদ্যোক্তা ফোরাম নাটোর। শনিবার নাটোর প্রেসক্লাব
মিলনায়তনে কেক কেটে ফোরামটির ৭ম প্রতিষ্ঠাবাষিকীর উদ্বোধন করেন
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর
মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য
এড. আবুল কালাম আজাদ এমপি। পরে দিবসটি উপলক্ষ্যে ইউডিসি
উদ্দ্যোক্তাদের অংশ্যগ্রহনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য
রাখেন ইউডিসির কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছাঃ
নোশীন আক্তার নাদীরা, ইউডিসির নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক ও বাগাতিপাড়া উপজেলা ইউডিসির সভাপতি বাবুল আক্তার,
নলডাঙ্গা উপজেলা শাখা সভাপতি সাখাওয়াত কাজী, সিংড়া উপজেলা
সভাপতি আবু সেলিম, বড়াইগ্রাম উপজেলা সভাপতি মোঃ রুবেল , লালপুর
উপজেলা শাখার পরিচালক মোঃ কিবরিয়া হোসেন ও গুরুদাসপুর শাখার পরিচালক
মোঃ রঞ্জু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক
মানববন্ধনে ইউডিসির পরিচালকদের জাতীয়করণ তথা রাজস্ব খাতের আন্তভূক্ত
করার দাবী জানানো হয়।