শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকাবাইচ উৎসব অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ২৩৪ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকাবাইচ উৎসব অনুষ্ঠিত

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে ্ধসঢ়;ধঢ়ড়ং;চলনবিল নৌকাবাইচ
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিংড়ায় ফেরীঘাট
এলাকা থেকে এ নৌকাবাইচ শুরু হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ৬ টি দল অংশ নেয়। বিভিন্ন এলাকা হতে
শত শত নৌকায় মানুষ বাইচ দেখতে নদীতে ভীড় জমায়। নদীর দুধারে এক
কিলোমিটার এলাকার হাজার হাজার মানুষ উৎসব মূখর পরিবেশে নৌকা
বাইচ উপভোগ করে।
প্রতিযোগিতায় জয়ী হয় রয়েল বেঙ্গল টাইগার দল (পাবনা), রানার্স আপ হয়
যৌথভাবে সোনার বাংলা দল ও সোনারতরী দল।সন্ধ্যায় উপজেলা নির্বাহী
অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে বিজয়ী দলের মাঝে পুরস্কার
হিসেবে ফ্রিজ তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী
দলের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরেরর জেলা প্রশাসক
শাহিনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, নাটোর সদর উপজেলা
চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি,্ধসঢ়;
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড, ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার
মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রি জুনাইদ আহমদ পলক বলেন, চলনবিলবাসীর প্রাণের
উৎসব নৌকাবাইচ উৎসব। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম স্মারক
ও বিল এলাকার মানুষের প্রানের নৌকাবাইচ উৎসবের মাধ্যমে বাঙ্গালী
ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে বিভিন্ন বয়সের নারী
পুরুষ ভীড় জমায় আত্রাই নদীর দুই পাড়ে। শুধু নাটোর নয়, পাশ্ববর্তী কয়েকটি
জেলা থেকে হাজারো মানুষের সমাগমে সিংড়ার ফেরীঘাট পরিণত হয়
জনসমুদ্রে।
দেশের মাটি ও মানুষের সাথে মিশে থাকা ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ
সম্প্রসারণ ও সংরক্ষণে সরকার ব্যবস্থা নেবে সরকার এমনটা প্রত্যাশা
সাধারণ মানুষদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451