মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার
আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিহ হয়েছে।
মঙ্গলবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ধসঢ়; হাই স্কুলের একটি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক (গ.প্র.প্র) ড. আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান শামছুন নাহার পারুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু
তাহির, লালপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবু ওবায়েদ, আব্দুলপুর সরকারী কলেজের
অধ্যক্ষ সানাউল্লা শেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক ইসাহাক আলীপ্রমুখ।
এ সময় উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্য, জনপ্রতিনিধি, শিক্ষক-
শিক্ষার্থী ও এলাকার সুধি জন উপস্থিত ছিলেন।