শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেসিয়াকে খুঁজে নিন সুন্দরীদের মাঝে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে
????????????

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। সোমবার থেকে শুরু হয়েছে জেসিয়ার মিশন। প্রতিযোগিতার অন্যতম ইভেন্ট ‘ড্যান্সেস অব দ্য ওয়ার্ল্ড’ এর অডিশনে অংশ নিচ্ছেন তিনি।এই রাউন্ডে ঝলমলে পোশাকে প্রতিযোগীরা মূলত নিজেদের পরিচয়পর্ব সেরে নেন। পোশাকে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। এই আয়োজনে পাহাড়িদের তৈরি পোশাক থামি পরেছেন মিস বাংলাদেশ।

জেসিয়া ইসলাম গেলো শুক্রবার সকালে চীনের গোয়াংজু পৌঁছেছেন। মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে জেসিয়াকে নিয়ে যাওয়া হয় ব্ল্যাক ফরেস্ট হোটেলে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তিনি এ হোটেলেই অবস্থান করবেন।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হবে চীনের শিমেলং ওশান কিংডমে আগামী ৩১ অক্টোবর। সেখানে সব প্রতিযোগীকে স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী।  থাকবে প্রতিযোগীদের প্যারেড।এবারের আসরে প্রতিযোগীদের ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্টস’, ‘বিউটি উইথ আ পারপাস’ ও ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হবে। হেড টু হেড চ্যালেঞ্জেস বিভাগটি এবারই যুক্ত করা হয়েছে এ প্রতিযোগিতায়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেয়া হবে এখানে। নতুন এই বিভাগে অংশ নেবেন শীর্ষ ৪০ জন প্রতিযোগী। এখান থেকে সেরা ২০ জন নির্বাচিত হবেন।১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এ অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ১৯ নভেম্বর দেশে ফিরবেন জেসিয়া ইসলাম।এবারের প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের জেসিয়া। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে অন্য প্রতিযোগীর সঙ্গে রয়েছে জেসিয়ার ছবি। সেইসঙ্গে রয়েছে তার কিছু তথ্য।এসব তথ্যের মধ্যে রয়েছে জেসিয়া ইসলাম শিক্ষার্থী, বয়স ১৮ বছর, উচ্চতা ১৭২ সেন্টিমিটার। বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ। লক্ষ্য, ফ্যাশন ডিজাইনার হওয়া। পছন্দ, ক্রিকেট ও বাস্কেট বল। আগ্রহ আছে নাচ আর র‌্যাম্প মডেলিংয়ে। শখ, ঘুরে বেড়ানো, ছবি দেখা ও গান শোনা।দ্য স্ক্রিপ্ট ব্যান্ডের ‘হল অব ফেম’ আর জর্জ মাইকেলের ‘কেয়ারলেস হুইসপার’ তার পছন্দের গান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451