বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষ পরজীবী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৩৯৪ বার পড়া হয়েছে

মানুষ পরজীবী

কাজী জুবেরী মোস্তাক

মানুষ এক পরজীবি প্রাণীর নাম
ছিলো পিতার অন্ডকোষে স্পাম
করে নিলো মায়ের জঠরে স্থান ৷
সবকিছুই নিলো ভাগাভাগি করে
আশ্রয় নিয়েছিলো সে যে জঠরে
ভূমিষ্ট হতেও দুঃখ দিলো তারে ৷
লালিত পালিত হলো সে সংসারে
হাঁটা চলা শিখলো তাও হাত ধরে
বলতে শিখলো তাও শুনে শুনে ৷
শৈশব,কৈশোরেও থাকেনি একা
আশেপাশে তৈরি ছিল তার ছাতা
পাড়া-পড়শী,বন্ধু,স্বজনের ছায়া ৷
কর্মজীবন নির্ভর তাও অন্য হাতে
তবুও দেখি মানুষ গর্ব করেই বলে
সে নাকি নিজের পায়েই দাড়িয়ে ৷
সংসার জীবনেও থাকে অবলম্বন
স্বামী-স্ত্রী কিম্বা সন্তান আপনজন
মানুষ পরজীবী এটাইতো জীবন ৷
লাশ হয়েও পারেনা একাকী যেতে
কফিন তাও নিতে হয় অন্য কাঁধে
মানুষ পরজীবী তবুও যাই ভুলে ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451