বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐশ্বরিয়ার মন খারাপ কেন দীপাবলিতে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ঐশ্বরিয়া

বিনোদন ঃ

 

বলিউড তারকা ঐশ্বরিয়া রায়ের মন খারাপ; তাও দীপাবলিতে! পুরো ভারত যখন সেজেছে উৎসবের রঙে, আলোতে ঝলমল যখন চারদিক তখন এই তারকার মন খারাপ কেন?বচ্চন পরিবারে এবারের দীপাবলিতে ছিল না কোনো বিশেষ আয়োজন। এর কারণ হিসেবে ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, ঐশ্বরিয়ার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় আয়োজনে দীপাবলি উদযাপন করা হয়নি বচ্চন পরিবারে।

প্রতি বছরই দীপাবলি পার্টির আয়োজন করেন অমিতাভ বচ্চন। এতে জয়া বচ্চন, অভিষেক, শ্বেতা, ঐশ্বরিয়া রায় বচ্চন’সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত থাকেন।

তাদের পারিবারিক বন্ধুরাও এসে অংশ নেন পার্টিতে। কিন্তু এবার কিছুই হচ্ছে না। কারণ কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবা কৃষ্ণরাজ রায়।এই কারণে সব আনন্দ অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখছেন তারা।

তবে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দীপাবলির দিনটা কাটিয়েছেন বচ্চন পরিবারের সদস্যরা।ঐশ্বরিয়া রায়ের পিতা কৃষ্ণারাজ গত ১৮ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রায় দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।ক্যানসারে আক্রান্ত হয়ে এ বছরের শুরুতে হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কৃষ্ণরাজ রায়। পরে কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে যান। এরপর আবারো অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451