আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গারি নামক বিল থেকে এক
অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গাড়ি নামক
বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার
ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গারি নামক বিলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা
থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
লাশটির পরনে সাদা রঙ্গের গেঞ্জিতে মহান মে দিবস-২০১৭, দিনাজপুর মটর
শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ি বাসষ্টান্ড লিখা ছিলো। প্রাথমিক ভাবে ধারণা
করা হচ্ছে লাশটি কোন উপজাতি এবং দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু
হয়েছে । লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয়
উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত
লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।