রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইন শৃংখলা বিষয়ক
জন সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার
বিকেলে উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কালিগ্রাম
ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মত
বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ পুলিশ
সুপার মো: ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ নওগাঁ মো:
রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) লিমন রায়,
রাণীনগর থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো: জহুরুল
ইসলাম, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল
বারী মোল্লা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো: মফিজ
উদ্দিন প্রাং, উপজেলার একডালা ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল
ইসলাম, একডালা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো:
আনোয়ার হোসেনসহ সকল ন্তরের নেতৃবৃন্দ ও সাধারন জনগন উপস্থিত
ছিলেন।