বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাণীনগরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য
নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও” এই প্রতিপাদ্য
বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা
হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর ও খাদ্য বিভাগ দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ
করে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে
প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত, ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান এস এম আল ফারুক জেমস।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো:
হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, কৃষি
কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, খাদ্য কর্মকর্তা মো:
মোহাজের হোসেন, এলএসডি কর্মকর্তা মো: আবুল হোসেন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451