বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেইমারের পিএসজির নাটকীয় জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

গোল পাননি নেইমার। জাল খুঁজে পাননি কিলিয়ান এমবাপ্পেও। তারপরও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। শনিবার ফরাসি লিগের ম্যাচে দিজোঁর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে পিএসজি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত হলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিট ছিল নাটকীয়তায় ভরপুর। ৭০তম মিনিটে থমাস মুনিয়েরের গোলে এগিয়ে যায় পিএসজি। ৮৭তম মিনিটে বেঞ্জামিন জেনোট গোল করলে সমতায় ফেরে দিজোঁ।

নির্ধারিত সময়ের খেলা শেষেও স্কোরলাইন ১-১ ছিল। যোগ করা সময়েই জয়সূচক গোলের দেখা পায় পিএসজি। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মুনিয়ের গোল করলে পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির দল।

একদিন আগে লিঁওর কাছে ১-২ গোলে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো। সেই সুযোগ ঠিকঠাক লুফে নেয় পিএসজি।

লিগের ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে পিএসজি। ১৯ পয়েন্ট নিয়ে মোনাকো বেশ পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451