মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
শুক্রবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে এক মানবন্ধন কর্মসূচী ও উপজেলা
সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও আলোচনা সভায়
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া প্রমুখ। এসময় কন্যা শিশু
সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।