শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়াঘাটে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শরিফুল সভাপতি ও রান্টু সম্পাদক নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন বুধবার সারাদিন ব্যাপী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. আলাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রাশেদ সরকারের পরিসঞ্চালনে সাবগাড়ি বাজারে অনুষ্ঠিত হয়েছে।
বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ছাড়াও অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহম্মাদ আলী, নাটোর সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বুলেট, জেলা যুবলীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মুস্তারুল ইসলাম আলম, গুরুদাসপুর পৌর যুবলীগ সভাপতি তাহের সোনার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, পৌর প্রজম্মলীগ সভাপতি স্বাধীন মাহমুদ, বিয়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল করিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরকার মেহেদী হাসান ও বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।
ওই কাউন্সিল অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেলিগেট ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মো. শরিফুল ইসলাম সভাপতি এবং শাহাদৎ হোসেন রান্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬১ সদস্য বিশিষ্ট বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটি ঘোষণা করেন নাটোর সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু। #   


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451