সোহেল রানা (হিলি) দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আলীহাট ইউপিতে উপজেলা প্রশাসন এর
আয়োজনে “কন্যা শিশুর জাগরণ, আনবে দেশ উন্নয়ন” এই প্রতিপাদ্যাকে
সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৭ পালিত হয়েছে । আজ শুক্রবার
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শুকরিয়া পারভীন এর
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা মহিলাবিষয়ক সম্পাদক
রিতা লসকর, উপজেলা চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন, মহিলা-ভাইস
চেয়ারম্যান মোছাঃ আক্তারা বানু, আলীহাট ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম
রসূল বাবু, আলীহাট ইউপির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ,আলীহাট
ইউপি যুবলীগের সভাপতি মোঃ গোলাম মওলা সহ আরো অনেকে উপস্থিত
ছিলেন।