মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে লালপুরে প্রেস ব্রিফিং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলা সম্মেলন কক্ষে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন
ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণের
লক্ষ্যে বিশেষ প্রচার অভিযানের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক্স
মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে নাটোর জেলা তথ্য
অফিস।সমবার বিকেলে লালপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোর
জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংএর আয়োজন করে।
“দিন বদলের সনদ ভিষন-২০২১“ বাস্তবায়নের জন্য স্বল্প খরচে, স্বল্প সময়ে
তথ্যপ্রযুক্তির সহায়তায় তৃণমূল জনগনকে সেব প্রদানের লক্ষ্যে দ্রুত
ইন্টারনেট সুবিধা প্রদানের মাধ্যমে সারা বিশ্বের জ্ঞান ভান্ডার বাংলাদেশের
মানুষের কাছে অবারিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহন করা হয়।
প্রেস ব্রিফিং এ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা
তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ সময়
নাটোর জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম তার লিখিত বক্তব্যে ই-সেবা,
একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা
সহায়ক কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি
ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ
সুরক্ষা, রেমিটেন্স আদায়, মৎস্য ও কৃষি ক্ষেত্রে সফলতা অর্জন সহ বিভিন্ন
কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন।
এসময় লালপুর উপজেলা বিভিন্ন কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451