সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ওয়ালিয়া তরুণ সমাজের উদ্যোগে সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে
????????????????????????????????????

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
‘সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে’ শনিবার সকালে নাটোরের
লালপুর উপজেলার ওয়ালিয়া তরুণ সমাজের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী
পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তরা সমাজ থেকে সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত করতে
সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে আহব্বান জানান এবং
মাদকের কালো থাবা থেকে যুব ও তরুণ সমাজকে বিরত রাখতে ঐক্যবদ্ধ হয়ে
প্রতিরোধ গড়ে তুলতে বলেন।
মানববন্ধন কর্মসূচীতে ওয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব
আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। মানববন্ধন চলাকালে প্রধান বক্তা
হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের
পিএইচডি গবেষক ও তরুণ সমাজের উপদেষ্টা ভাস্কর সরকার, তরুণ সমাজের
উপদেষ্টা ও সাংবাদিক মোস্তফাবায়েজিদ কাদের, তরুণ সমাজের আহব্বায়ক ও
সাংবাদিক আশিকুর রহমান টুটুল, সামাজিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম
মিল্টন প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি
অনুষদের ছাত্রী জেবুন্নেছা জুঁই। এছাড়াও মানববন্ধনে তরুণ সমাজের
যুগ্ন আহব্বায়ক আজিবর রহমান, সদস্য মামুন, ইমরান, রাব্বি, নাইম,
জাহিদ, সোহান, আলোর দিশারির পরিচালক ফিরোজ আহম্মেদসহ সকল
পেশাজীবির অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451