রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: প্রধান মন্ত্রী শেখ
হাসিনার নিদের্শ মোতাবেক এবং দেশ ও দেশের মানুষকে বজ্রপাত ও
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি
অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তার দুই পাশ দিয়ে প্রায় ৫হাজার
তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার
নওগাঁ-আত্রাই মহাসড়ক, রেল লাইন ও গ্রামীণ সড়কের দুই পাশ দিয়ে তালবীজ
রোপন করে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পর্যাক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি ব্লকের উপ-সহকারি
কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আরো কয়েক হাজার তাল গাছের বীজ রোপন
করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা।
তালগাছের বীজ রোপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ
কুমার সাহা, ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর
রহমান বাবু, সাংবাদিক শফিক ছোটন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা
মো. আহসান হাবীব প্রমুখ।