সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে উদ্ধারকৃত দুইটি মেছো বাঘের বাচ্চা অবমুক্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপির কুজিপুকুর
জোনাকি পাড়া গ্রামে ধান ক্ষেত থেকে দুই টি মেছো বাঘের বাচ্চা কে
উদ্ধার করেছে এলাকাবাসি।পরে উপজেলা প্রশাসন, প্রাণীসম্পদ বিভাগের
কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের
পক্ষে মেছো বাঘের বাচ্চা দুটি নিজ জিম্মায় নেন।
স্থানীয় সূত্রে জানাযায়, বাচ্চা দুইটির সারা গায়ে ডোরাকাটা দাগ
রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো। গায়ের রং ধূসর। আটকের পর পশুটি
দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। সকালে উপজেলার কুজিপুকুর গ্রামের
মৃত কছিম উদ্দিন প্রাং এর ছেলে ইব্রাহীম হোসেন তার ধান ক্ষেতে বালাই
নাশক প্রয়োগ করার সময় তাকে ২.৫০ ফুট উচু, ৩.৫০ ফুট লম্বা একটি মা
মেছো বাঘ আক্রমন করার চেষ্ট করলে ইব্রাহীম হোসেন চিৎকার করেন।তার
চিৎকার শুনে স্থানীয়রা লাঠিসুঠা নিয়ে এগিয়ে এসে মা বাঘটিকে
বাঁধা দেয় এবং তার সঙ্গে থাকা দুইটি মেছো বাঘের বাচ্চা কে আটক
করে ইব্রাহীম হোসেনের বাড়িতে রাখা হয়। পরে তারা স্থানীয় উপজেলা
প্রশাসন কে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী
বন কর্মকর্তা নওশেরুজ্জামান মৃধা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের পক্ষে
মেছোবাঘের বাচ্চা দুটি নিজ জিম্মায় নেন।
পরে বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও উপজেলা
প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী বন
কর্মকর্তা নওশেরুজ্জামান মৃধা, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম
লাভলু, এবি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তরসহ এলাকার নেতৃস্থানীয়
ব্যক্তিদের উপস্থিতিতে উদ্ধারকৃত মেছো বাঘের বাচ্চা দুইটিকে জনবসতি
হতে দুরত্বে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451