মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
শনিবার সকালে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি ২০১৭-১৮
মৌসুমের আখ রোপণ, আখের ফলন বৃদ্ধি ও মিলে আখ সরবরাহ বিষয় নিয়ে
তৃণমূল পর্যায়ে আখচাষীদের সাথে মত বিনিময় সভা করেন বাংলাদেশ
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম
দেলোয়ার হোসেন (এফসিএমএ) ।
উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি মুদিনাতুল উলম হাফিজিয়া মাদ্রসার হল
রুমে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মাদ্রাসার সভাপতি আব্দুর রউফ
সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন বাংলাদেশ চিনি ও খাাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (প্রকৌশল ও
উৎপাদন) প্রকৌশলী মাহবুবর রহমান, পরিচালক (সিডিআর) কৃষিবিদ
মোশাররফ হোসেন, প্রধান (পরিকল্পনা) প্রকৌশলী হারেছ আলী, প্রধান
প্রকৌশলী আব্দুর রউফ খান, প্রধান (সিপিই) কৃষিবিদ আখতার হোসেন,
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, নাটোর
সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহ, পাবনা সুগার মিলের
ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার
নেতৃস্থানীয় ব্যক্তি ও আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।